
মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, একই গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন তার (আনোয়ার) স্ত্রী তন্নী খাতুন। এ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে তন্নী খাতুন, তার দুই মেয়ে অণি ও কণি, ছেলে শুভ ও অন্য সহযোগীদের নিয়ে ভুক্তভোগী নারীর বাড়িতে ঢোকেন। এ সময় তারা তাকে মারধর করেন, জোর করে তার চুল কেটে দেন এবং শরীরে মরিচের গুঁড়া দেন। এসময় আবদুর রশিদ নামের এক ব্যক্তি তাদের সহযোগিতা করেন।
পরে ভুক্তভোগী চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।
স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই রাতেই সদর থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী।
মো. আসাদ-উজ-জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী আনোয়ার হোসেনের স্ত্রী, দুই মেয়ে ও ছেলে এবং স্থানীয় আবদুর রশিদকে আসামি করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।

কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তাসংস্থা ইউএনবির।

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।