Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯: ৫৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩। ছবি: ইউএনবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তাসংস্থা ইউএনবির।

Advertisement

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন- হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩accident

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের বরাত দিয়ে ইউএনবি জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়: নিহতবাসমাওয়া এক্সপ্রেসওয়েঢাকাচুয়াডাঙ্গা
Advertisement
সর্বশেষ
  • ১

    বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া

  • ২

    কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত

  • ৩

    কাজী আবদুল ওদুদের প্রবন্ধ রবীন্দ্রনাথ ও মুসলমান-সমাজ

  • ৪

    পুরান ঢাকার আদি আলাউদ্দিনের ঝাল মাংস ও পোলাও

  • ৫

    সচিবালয় আগারগাঁওয়ে গেলে বদলে যাবে ঢাকার অর্থনীতির প্রাণকেন্দ্র?

সম্পর্কিত
  • বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া

    বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া

    ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।

  • কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত

    কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত

    রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

  • সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

    সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

    বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

  • সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ যাত্রী ক্ষতিগ্রস্ত

    বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।