
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।
চরচা প্রতিবেদক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ বাড়িতে নিতে টাকা ধার করছে তার পরিবার। অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে স্বজনদের। এমনটি জানিয়েছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
মাসুম বিল্লাহ চরচাকে বলেন, “আমার কাছে টাকা পয়সা যা ছিলো সব খরচ হয়ে গেছে এখন কয়েকজনকে বলছি। তাদের টাকা পাঠানোর কথা।”
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে। এই বিষয়ে মরিয়মের ফুফা সিকান্দার চরচাকে বলেন, “এমপির পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি আমাদের সাথে। তাদের ঘরের বউ ছিলো কিন্তু এই ঘটনার পর তাদের কোন খবর নেই।”
সোমবার দুপুর আড়াইটাই ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন। এসময় এই মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এদিকে দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য
গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দোহা সরকার আদালতে এ রিমান্ড আবেদন করেন।
এর আগে, রোববার রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয়তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তখন বাসায় থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও উপস্থিত ছিলেন। তিনি মামলা করার পর এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু; মৃত বেড়ে ১০৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া
২০২৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রকাশ্য উৎস বিশ্লেষণ থেকে তিনটি প্রধান শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উত্তর কোরিয়া তার মূল ৫ মেগাওয়াট চুল্লিতে নিরবচ্ছিন্নভাবে প্লুটোনিয়াম চক্র চালিয়ে যাচ্ছে।

অপ্রতিম ও আজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট
ব্লাস্টের পক্ষ থেকে একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।