
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

রাজধানীর সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবনে) দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। জেসি কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা গাজী নজরুলের কুশপুতুলে জুতা পেটা ও অগ্নিসংযোগ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নুরনগর পাবলিক লাইব্রেরীর আহ্বায়ক আবু ইউসুফ, ভুরুলিয়া সমবায় ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবুল কালাম মোড়ল, তরুণ সমাজ সেবক রেজাউল ইসলাম, আজু মোল্লা, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদুর রহমান বাবু।
বক্তারা বলেন, নিম্নবিত্ত পরিবারের মেয়েটি একটি চাকরির আবেদন করতে গিয়ে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুনজরে পড়ে। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার মৃত্যু গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের ফল। সে কারণে অবিলম্বে গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে এ অপরাধের বিচার করতে হবে।
গতকাল রোববার রাতে গাজী নজরুল ইসলামের ন্যাম ফ্লাটের বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত তিনজন নিহত
আফগান কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পাকিস্তানের সামরিক বাহিনী।
যুবলীগ কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা
ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে না পেয়ে তার বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে (৬০) গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আসক।

আজমুল হত্যার বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ
খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ব্লকেড কর্মসূচি স্থগিত