Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছে: আঁচল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৯
২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থী আত্মহত্যা করেছে: আঁচল

শিক্ষার্থীদের আত্মহত্যা পরিস্থিতি নিয়ে আঁচল ফাউন্ডেশনের নতুন সমীক্ষায় প্রকাশিত পরিসংখ্যান দেশে গভীর সংকটের ইঙ্গিত দিয়েছে। আজ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৫ সালের সার্বিক তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও সামাজিক কাঠামোর দুর্বলতাকে স্পষ্ট করে।

Advertisement

১৬৫টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে এই সমীক্ষা বিশ্লেষণ করেছে ফাউন্ডেশনটি।

সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনিস আহমেদ, ডা. সৈয়দ মাহফুজুল আলমসহ দেশের চিকিৎসক ও গবেষকরা।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে স্কুল শিক্ষার্থী, ১৯০ জন। কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন এবং মাদ্রাসায় ৪৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

Advertisement
Advertisement
Advertisement

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী শিক্ষার্থীর আত্মহত্যার হার পুরুষের তুলনায় অনেক বেশি–২৪৯ নারী ও ১৫৪ জন পুরুষ।

কারণভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, হতাশায় ২৭.৭৯ শতাংশ ও অভিমানে ২৩.৩২ শতাংশ ছিল আত্মহত্যার প্রধান দুই কারণ। একাডেমিক চাপ, প্রেমঘটিত টানাপোড়েন, পারিবারিক বিরোধ, মানসিক অস্থিরতা এবং যৌন নির্যাতনও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। উদ্বেগজনক তথ্য হলো, ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীর আত্মহত্যার হার ৬৬ শতাংশ, যা দুই-তৃতীয়াংশের বেশি।

বিভাগভিত্তিক চিত্রে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১৮ জন আত্মহত্যা করেছে, এরপর চট্টগ্রামে ৬৩, বরিশালে ৫৭ এবং রাজশাহী বিভাগে ৫০ জন। ফাউন্ডেশন বলছে, শহুরে জীবন, প্রতিযোগিতা ও পারিবারিক বিচ্ছিন্নতায় এ প্রবণতা বাড়ছে।

সমীক্ষায় দেখা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে হতাশা ও প্রেমঘটিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ৪৪ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ১৭ জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

স্কুল পর্যায়ে অভিমান ও একাডেমিক চাপ বেশি, কলেজে হতাশা, আর মাদ্রাসায় অভিমান–হতাশা প্রধান কারণ।

শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে আঁচল ফাউন্ডেশন পাঁচ দফা সুপারিশ করেছে–শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা চালু, শিক্ষক–শিক্ষার্থীদের প্রশিক্ষণ, সচেতনতা প্রচার, অভিভাবক সম্পৃক্ততা এবং প্রাথমিক শিক্ষকদের সাইকোসোশ্যাল প্রশিক্ষণ।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী, ২০২২ সালে ৫৩২ জন, ২০২৩ সালে ৫১৩ জন এবং ২০২৪ সালে মোট ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করে।

বিষয়: যুক্তরাজ্যনারীআত্মহত্যামানসিক স্বাস্থ্যকলেজবিশ্ববিদ্যালয়শিক্ষার্থীযুক্তরাষ্ট্রপ্রেম
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।