
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চরচা ডেস্ক

শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্প্রচার বয়কট করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। নজিরবিহীন এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস সোমবার নিজস্ব স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুর ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় গত শুক্রবার সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং তাদের প্রেস পাস বাজেয়াপ্ত করা হয়। এর প্রতিবাদে সিএনএনের সঙ্গে সংহতি জানিয়ে এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স এবং এনবিসি যৌথভাবে হোয়াইট হাউসের ‘পুল কাভারেজ’ (যৌথ দৃশ্য ধারণ ব্যবস্থা) বন্ধের ঘোষণা দেয়।
এক যৌথ বিবৃতিতে নেটওয়ার্কগুলো জানায়, সরকারের কাজ সম্পর্কে স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে এবং সমালোচনামূলক প্রতিবেদনের জন্য কোনো সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। এর ফলে হোয়াইট হাউসের নতুন হেলিপ্যাড উদ্বোধন এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনে ট্রাম্পের বক্তব্যের সরাসরি সম্প্রচার থেকে বঞ্চিত হয় মার্কিন সম্প্রচারমাধ্যমগুলো।
এদিকে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো এই নিষেধাজ্ঞাকে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর (সংবাদমাধ্যমের স্বাধীনতা) চরম লঙ্ঘন আখ্যা দিয়ে আদালতে মামলা দায়ের করেছে। এক মার্কিন ডিস্ট্রিক্ট জাজ বুধবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ও ইরান যুদ্ধের উদ্বেগের মাঝে ট্রাম্পের এই নজিরবিহীন পদক্ষেপ মার্কিন প্রশাসন ও গণমাধ্যমের সম্পর্ককে এক অভূতপূর্ব মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ১৫১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: গ্রেপ্তার তিন আসামির ৫ দিনের রিমান্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং মেখে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
সমাবেশ থেকে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাধারণ শ্রমিকসহ সব শ্রমিক নেতার বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।