Advertisement

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পয়লা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

পয়লা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মেট্রোরেলের দুটি স্টেশন সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

Advertisement

অজ সোমবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রোস্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন সারা দিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Advertisement