Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শেষ বিকেলে মুমিনুলের আক্ষেপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৭: ৪৯
শেষ বিকেলে মুমিনুলের আক্ষেপ

টেস্ট স্পেশালিস্ট হয়ে যাওয়ায় লাল বলের ক্রিকেট ছাড়া মুমিনুল হককে আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা যায়। ফলে রানের মধ্যে থাকলেও সেটা প্রায়ই আড়ালে থেকে যায়। প্রায় দেড় বছর শতকের দেখা না পেলেও এই সময়ে মোটেও অধারাবাহিক ছিলেন না তিনি। সেই ধারাবাহিকতাই আবারও ধরে রেখে চাপের মুখে খেললেন ক্লাসিক এক ইনিংস, যা অল্পের জন্য পূর্ণতা পেল না সেঞ্চুরি মিসের আক্ষেপে। দিনটা তাই পুরোপুরি হয়নি কোনো দলেরই।

Advertisement

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। মুমিনুল শতক না পেলেও দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুমিনুলের সবশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল ২০২৪ সালে ভারতের বিপক্ষে। এরপর বেশ কয়েকবার আশির ঘর পেরিয়েও তিন অঙ্ক ছোঁয়া হয়নি। এবারও যেন পুনরাবৃত্তি হলো সেই গল্পের। প্রথম ঘণ্টাতেই ক্রিজে নামার পর গোটা দিনজুড়ে দেখিয়েছেন অসাধারণ ধৈর্য ও দৃঢ়তা। অন্য প্রান্তে নাজমুল ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছে গেলেও মুমিনুলের ব্যাটিংয়ে ছিল না কোনো তাড়াহুড়ো।

পেসার মোহাম্মদ আব্বাসকে সামলেছেন ব্যাকফুটে গিয়ে। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলির বিপক্ষেও খেলেছেন সতর্কভাবে। স্পিনারদের বিপক্ষে ব্যবহার করেছেন কার্যকর সুইপ শট। অন্যদিকে নাজমুল ইতিবাচক ব্যাটিং করে যাওয়ায় মুমিনুলের জন্য ইনিংস গড়ার কাজটা সহজ হয়ে যায়। ফলে সময় নিয়ে নিজের ইনিংস বড় করতে পেরেছিলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর নাজমুল ও মুমিনুলের ১৭০ রানের তৃতীয় উইকেট জুটি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত দুজনই কিছুটা হতাশা উপহার দেন। চা বিরতির আগের ওভারে আব্বাসকে বাউন্ডারি মেরে শতকে পৌঁছান নাজমুল। কিন্তু উদযাপনের রেশ কাটার আগেই পরের ওভারে নিরীহ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

নাজমুল ১০১ রানে আউট হওয়ার পরও নিজের ছন্দেই এগোচ্ছিলেন মুমিনুল। ৮০ থেকে ৯১ রানে যেতে খেলেছেন ৩০ বল। শেষ পর্যন্ত সেই চিরচেনা নার্ভাস নাইন্টিজের হতাশাই সঙ্গী হয়। নোমান আলিকে ব্যাকফুটে গিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় ৯১ রানে।

এরপর নতুন বল হাতে শাহিন ও আব্বাস আবারও পরীক্ষা নিতে শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে মুশফিকুর রহিম ও লিটন দাস দুজনই ধৈর্যের পরিচয় দিয়েছেন। দিনের শেষ ভাগে ফিফটির সম্ভাবনা জাগালেও মুমিনুলের মতো ভুল করেননি মুশফিকুর। তিনি অপরাজিত আছেন ৪৮ রানে। আর লিটনের সংগ্রহ ৮ রান।

বিষয়: পাকিস্তাননাজমুল হোসেন শান্তমুমিনুল হকবাংলাদেশখেলাটেস্ট ক্রিকেটক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।