Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নোঙর করল হান্টা ভাইরাসে আক্রান্ত জাহাজ, এবার কী হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৬: ৪৩
নোঙর করল হান্টা ভাইরাসে আক্রান্ত জাহাজ, এবার কী হবে

হান্টা ভাইরাসে আক্রান্ত প্রমোদতরি থেকে লোক সরিয়ে নেওয়া শুরু করেছে স্পেন। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে নোঙর করা জাহাজটি থেকে সকল যাত্রীকে সরিয়ে নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

Advertisement

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, উদ্ধার অভিযান ‘স্বাভাবিকভাবে চলছে’ এবং ‘এমএস হন্ডিয়াস’ জাহাজে থাকা সমস্ত যাত্রী এখন পর্যন্ত উপসর্গহীন।

যাত্রীদের জাতীয়তা অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে এবং ছোট নৌকায় করে উপকূলে আনা হবে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় বিমানবন্দরে চার্টার্ড বিমান প্রস্তুত রাখা হয়েছে।

প্রথমে ১৪ জন স্প্যানিশ নাগরিককে নামিয়ে আনা হবে। এরপর নেদারল্যান্ডস পরিচালিত ফ্লাইটে ডাচ, গ্রিক ও জার্মান যাত্রী এবং জাহাজ সদস্যদের একাংশকে পাঠানো হবে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের জন্য ফ্লাইটগুলো প্রস্তুত রয়েছে। সর্বশেষ ফ্লাইটটি সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে স্থানীয় সময় রোববার ভোরে জাহাজটি গ্রানাদিলা বন্দরে পৌঁছায়। এর প্রায় এক মাস আগে জাহাজে থাকা প্রথম যাত্রীর মৃত্যু হয়েছিল।

তেনেফেরি’র ক্যান্ডেলারিয়া হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রয়েছে। হাসপাতালের আইসিইউ প্রধান মার মার্টিন বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা এর আগে কখনো হান্টাভাইরাস দেখিনি কিন্তু এটি একটি ভাইরাস মাত্র, যা আমরা প্রতিদিন মোকাবিলা করি। আমরা এর জন্য পুরোপুরি প্রশিক্ষিত।”

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এই ‘আন্দিজ স্ট্রেইন’ ভাইরাসের সংক্রমণ রোধে এই পদক্ষেপকে ‘বিরল’ বলে বর্ণনা করেছেন।

এর আগে গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ জনগণের জন্য সংক্রমণের ঝুঁকি অনেক কম। আমরা বিশ্বাস করি যে আতঙ্ক, ভুল তথ্য এবং বিভ্রান্তি জনস্বাস্থ্য রক্ষার মৌলিক নীতির পরিপন্থী।

এর আগে শনিবার থেকে তেনেরিফের দক্ষিণাঞ্চলীয় শিল্প বন্দরটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেনের সামরিক পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা দল তাবু স্থাপন করেছে এবং উপকূলীয় এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে।

বিষয়: জাহাজসামরিক বাহিনীভাইরাসডাক্তারস্পেনআইসিইউ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

  • ২

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

  • ৩

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

  • ৪

    দিল্লির জেনজি আন্দোলনে টালমাটাল মোদির গদি!

  • ৫

    মুক্তি পেয়েই মোদিকে ‘সবচেয়ে ভীতু’ বললেন অভিজিৎ দীপকে

সম্পর্কিত
  • ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতিদের সতর্কতা, সৌদির বিমানবন্দর ব্যবহার না করার আহ্বান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে। আজ রোববার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সতর্কবার্তা দেন।

  • 
বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, স্বজনপ্রীতি ও স্বীকৃতির অভাবে কৃষিতে কমছে নারীর অংশগ্রহণ

    বাণিজ্যিকীকরণ, নগরায়ণ, কৃষি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও অন্য পেশায় স্থানান্তরসহ মোট ১১টি প্রধান কারণে দেশের কৃষি খাতে নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমেছে। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

  • সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিরিজ হার বাংলাদেশের

    ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা কিছুটা লড়াইয়ের আভাস দিলেন। সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। তার ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ।

  • পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

    পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। আজ রোববার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।