Advertisement

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

আজ শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। খবর বাসসের।

Advertisement

এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এ শোভাযাত্রায় হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, শোভাযাত্রায় নেতৃত্বও দেবেন তারেক রহমান। নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হবে।