Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাস্তায় ভ্যান না বসাতে বলায় ধাক্কাধাক্কি, যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৯: ০৪
রাস্তায় ভ্যান না বসাতে বলায় ধাক্কাধাক্কি, যুবদল নেতার মৃত্যু
মৃত যুবদল নেতা ফজল আমিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও থানার ওমর আলী মাতবর এলাকায় সড়কে রিকশা ভ্যান বসতে মানা করা নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কিতে এক যুবদলনেতা মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ফজল আমিন নামের ওই যুবদল নেতার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি নগরীর ৬ নম্বর ওর্য়াড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় আজ শনিবার নিহতের পরিবার চান্দগাঁও থানায় হত্যা মামলা করে। এতে শাহজাহান নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা জানায়, ওমর আলী মাতবর এলাকায় রাস্তায় ভ্যান বসিয়ে চাঁদাবাজি করত মো. শাহজাজান। ফজল আমিন তাকে রাস্তায় ভ্যান বসাতে নিষেধ করেন। তারপরও শুক্রবার ভ্যান বসানো হয়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শাহজাহান ও তার লোকজন ফজলকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে।

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার কাজী মো. বিধান আবিদ চরচাকে বলেন, ভ্যান বসানো নিয়ে বিরোধের জেরে ফজল আমিনকে রাস্তায় ফেলে দেয়ার পর সে অসুস্থ বোধ করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

বিধান আবিদ বলেন, “তার আগে থেকে শারীরিক সমস্যা ছিল, না কি মারধরের কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় ফজলের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।”

বিষয়:

চট্টগ্রামযুবদলনিহতমৃত্যু
১

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

২

রংপুরে ৪ খুন: তদন্ত, নাকি টিভি সিরিয়াল?

৩

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

৪

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

৫

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

সম্পর্কিত

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে

মক্কা চুক্তি: ভারত বলছে ‘নজর রাখছি’, আইনমন্ত্রী বলছেন ‘চলব নিজের মতো’

মক্কা চুক্তি: ভারত বলছে ‘নজর রাখছি’, আইনমন্ত্রী বলছেন ‘চলব নিজের মতো’

আলোচিত মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “তারা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন।” এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও এই ইস্যুতে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ চলবে নিজের মতো।

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকা থেকে শনিবার তিনটি পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক যুবককে জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নদী থেকে এক নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ এবং জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূ