
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বলেন্দ্র শাহ (বালেন শাহ) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বালেন শাহ শপথ নেন। গত ৫ মার্চের নির্বাচনে তার দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) ২৭৫ সদস্যের পার্লামেন্টে ১৮২টি আসনে জয় পাওয়ার পর বালেন শাহ এই দায়িত্ব নিলেন।
গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেনারেশন-জেড’ আন্দোলনে ৭৬ জনের মৃত্যুর পর এটিই ছিল নেপালের প্রথম নির্বাচন। ৩৫ বছর বয়সী বালেন শাহ কেবল নেপালের কয়েক দশকের মধ্যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীই নন, বরং তিনি ভারতের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় প্রথম ‘মধেসি’ নেতা হিসেবে এই উচ্চপদে এসেছেন।
প্রেসিডেন্ট হাউসে এক অনুষ্ঠানে বালেন শাহ শপথ নেন। দেশটির রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য মনে করেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করা এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-সহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রধান চ্যালেঞ্জ হবে নতুন প্রধানমন্ত্রীর।
১৯৯০ সাল থেকে নেপালে মোট ৩২টি সরকার গঠিত হয়েছে। যার কোনটিই পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।