Advertisement

খুলনায় ৭০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

খুলনায় ৭০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

খুলনার জিরোপয়েন্ট মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদরের রামনগর গ্রামের মো. মুকুল হোসেন এবং বৈকারি গ্রামের মো. শিমুল মোড়ল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটি হোম নামে একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালায়। অভিযানে এক হাজার টাকা মূল্যমানের ৭০টি জাল নোট, অর্থাৎ মোট ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Advertisement