Advertisement Banner

জামায়াতকে বিশ্বাস করা যায় না: আমিনুল হক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জামায়াতকে বিশ্বাস করা যায় না: আমিনুল হক
ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। ছবি: চরচা

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে বিশ্বাস করা যায় না। সেজন্য ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর পল্লবী ইস্টার্ন হাউজিংয়ের আহছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

আমিনুল আরও বলেন, ‘‘জামায়াতে ইসলামীর কোনো জনসমর্থন নাই। তাদের বট বাহিনী শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে। যারা আসলে দেশের স্বাধীনতা চায়নি, তাদের কোনো ভাবেই দেশের দায়িত্ব দেওয়া যায় না। আশা করি, দীর্ঘ ১৭ বছর পর জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে রায় জানান দেবেন।’’

তরুণদের সব বিষয়কে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

সম্পর্কিত