Advertisement

সার্জিও গোর ও দিনেশ ত্রিবেদীর ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সার্জিও গোর ও দিনেশ ত্রিবেদীর ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। ছবি: ইউএনবি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাথে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। আজ শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

এতে বলা হয়, সকালে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানায়, এই বৈঠকটি চমৎকার ছিল। তবে বৈঠকে তারা ঠিক কী নিয়ে আলোচনা করেছেন, তা জানা সম্ভব হয়নি।

এর আগে ২৫ জুন দিনেশ ত্রিবেদী ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তাকে শুভকামনা জানিয়েছিলেন গোর।

Advertisement

গত ২৫ জুন গোর বলেছিলেন, ‘‘মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষদূত হিসেবে আমি তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’’

মার্কিন বিশেষ দূত বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুক্রবার কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।