Advertisement Banner

আগামী সপ্তাহে স্বাভাবিক হচ্ছে ভারতের ভিসা: হুমায়ুন কবির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আগামী সপ্তাহে স্বাভাবিক হচ্ছে ভারতের ভিসা: হুমায়ুন কবির
ভারতীয় ভিসা সেন্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা স্বাভাবিক করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। তিনি জানান, দুই স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের ডিজেল দেওয়ার কারণে দেশটিকে ধন্যবাদ জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নে হুমায়ুন কবির জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত