
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে বাদী এই মামলা করেন।
আজ বিচারক মামলাটি বাদীর জবানবন্দি শুনে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারী তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য জানান।
নথি থেকে জানা গেছে, বাদী ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আসামি তানজিন নাহার তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। বাদী মামলাগুলো দায়ের করার পরে আসামি প্রতিহিংসার বশে ২০২৬ সালের ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এছাড়াও, আসামি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন।
২০২৫ সালের ৭ নভেম্বর আসামি ম্যাসেঞ্জার থেকে বাদীর ম্যাসেঞ্জারে কল দিয়ে ফেসবুকের পোস্টগুলো ভাইরালের হুমকি দেন। তারই ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ অক্টোবর ওই ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি অনুমতি ছাড়াই ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন। যা ওইদিনই বাদীর দৃষ্টিগোচর হয়। এ ঘটনায় বাদী আইনজীবীর মাধ্যমে ২৮ অক্টোবর ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে যেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তা অপসারণ করা হয়। কিন্তু আসামি তা অপসারণ করেননি এবং কটূক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি প্রদান করেছেছেন। তাই বাদী বাধ্য হয়ে আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাদী সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী বলেন, “আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন