Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন সাতক্ষীরার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৫: ৩৭
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন সাতক্ষীরার
ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে আগুনের ঘটনায় নিহতদের মধ্যে দুজন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন বরেয়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আলিমুজ্জামান সাজু ও তেঁতুলিয়া গ্রামের ভবেষ সরকারের স্ত্রী রেবতী সরকার।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহত সাজুর আপন ভাই জানান, কোমরে ব্যাথার চিকিৎসার জন্য ৫-৬ দিন আগে সাজু ভারতে যান। গতকাল (বুধবার) তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গতকাল রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকাণ্ডে সাজু মারা গেছেন। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন বলে তার ভাই জানান।

অপরদিকে, নিহত রেবতী সরকার ৩ মাস আগে ভারতে থেকে ডাক্তার দেখিয়ে ফিরে আসেন। তার ফলোআপের জন্য দ্বিতীয়বার গিয়ে হোটেলের অগ্নিকাণ্ডে নিহত হন তিনি।

Advertisement
Advertisement
Advertisement
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের ৪ জনই একই পরিবারেরDebashish Dutta, his wife, and son died in a fire in Kolkata. UNB_11zon

দুই পরিবারের পক্ষ থেকেই দ্রুত মরদেহ দেশে ফেরত আনার দাবি জানানো হয়েছে। এ ছাড়া, নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা মোবাইল ফোনে জানান, কলকাতায় নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জ উপজেলার জেনেছি। তাদের মরদেহ দ্রুত দেশে ফেরতের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।

এদিকে বুধবার রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর দুটি পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিষয়: নিহতবাংলাদেশিভারতঅগ্নিকাণ্ডসাতক্ষীরাকলকাতা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।