Advertisement

সরকারদলীয় মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি হাসনাত কাইয়ূমের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সরকারদলীয় মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি হাসনাত কাইয়ূমের
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ফাইল ছবি: বাসস

আইনজীবীর ওপর মব সৃষ্টিকারী এবং এর সঙ্গে জড়িত সরকারদলীয় মববাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।

Advertisement

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে রাজধানীর শান্তিনগর থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে জোরপূর্বক আটক, মারধর ও সোশ্যাল মিডিয়ায় লাইভ করে থানায় সোপর্দ করার নামে প্রকাশ্য ‘মববাজি’ ও বেআইনি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে আজ রোববার এক বিজ্ঞপ্তি দিয়েছে দলটি।

হাসনাত কাইয়ূম বলেন, “সরকারদলীয় সন্ত্রাসীদের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং মববাজি ক্রমেই ভয়ংকর রূপ ধারণ করেছে। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই কেবল সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ের কারণে একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে লক্ষ্য করে হেনস্তা করা এবং ফেসবুকে লাইভ প্রচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রাখার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি বলেন, “সুনির্দিষ্ট মামলা বা আইনি প্রক্রিয়া ছাড়া কেবল দলীয় পরিচয়ে কাউকে জোরপূর্বক আটক বা হেনস্তা করা সরাসরি আইনের শাসনের পরিপন্থী। এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্যকে পাশ কাটিয়ে সরকারি দল ক্ষমতার অপব্যবহার করে সমাজে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।”

Advertisement

দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থার স্বাধীনতা প্রতিষ্ঠায় জুলাই সনদ ও বিএনপির ৩১ দফায় বর্ণিত প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিও জানান হাসনাত কাইয়ূম।