Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সমাজে অস্থিরতা তৈরির পেছনে অনলাইন জুয়ার ভূমিকা রয়েছে: আরিফ হোসেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২০: ১২
সমাজে অস্থিরতা তৈরির পেছনে অনলাইন জুয়ার ভূমিকা রয়েছে: আরিফ হোসেন
online-betting-site

সমাজে অস্থিরতা বা ‘সোশ্যাল আনরেস্ট’ তৈরির পেছনে অনলাইন জুয়া মুখ্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, “‎অনলাইন জুয়া বা গ্যাম্বলিং প্রতিহত করতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ), বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) যৌথভাবে কাজ করছে।”

Advertisement
Advertisement
Advertisement

‎‎সম্প্রতি বিএফআইউর বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, দেশে অনলাইন জুয়ার পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন বিশ্লেষকরা।

‎আরিফ হোসেন বলেন, “বিটিআরসি যখনই কোনো অনলাইন বেটিং সাইট শনাক্ত করছে, তখনই সেটি বন্ধ করে দিচ্ছে। তবে এই দুষ্ট চক্র একটি সাইট বন্ধ হওয়ার সাথে সাথেই একাধিক নতুন সাইট খুলে ফেলছে, যা এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জিং করে তুলছে।”

তিনি বলেন, “শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দিয়ে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পারিবারিকভাবে নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পরিবার থেকে যদি সদস্যদের সম্পৃক্ততা রোধ করা যায়, তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ অনেক সহজ হয়ে যায়।”

রাষ্ট্র এই বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপর রয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ৫০ লাখেরও বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।‎

‎গত জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অনলাইন জুয়ার বাজারের আকার বর্তমানে প্রায় ৮৩০ কোটি টাকা (৬২-৬৮ মিলিয়ন ডলার)। প্রতি বছর এই বাজার ৪ দশমিক ৭ থেকে ৬ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।‎

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গত ৩০ জুন জাতীয় সংসদে 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬' পাস করেছে। ‎নতুন এই আইনে অনলাইন বা দূরবর্তী জুয়ায় জড়িত থাকার দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।‎

‎এছাড়া, অনলাইন বেটিংয়ে অংশ নিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি জুয়ার প্রচারণা ও বিজ্ঞাপনকেও এই আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

বিষয়: জুয়াবাংলাদেশ ব্যাংকবিটিআরসিসিআইডি
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা