Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাংবাদিকদের ওপর হামলা, রাবির হল প্রভোস্ট প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১০: ১০
সাংবাদিকদের ওপর হামলা, রাবির হল প্রভোস্ট প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা। ছবি: চরচা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে রোববার রাতের হামলার ঘটনা তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী হলের সিসিটিভির ফুটেজ মুছে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট হলের প্রভোস্টের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এরপরও আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরিদুল ইসলাম আরও বলেন, তদন্তের পর প্রত্যেক ব্যক্তির জন্য যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসন তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভা করবে।

আন্দোলনকারীরা ছয়টি দাবি জানিয়েছিলেন। এর মধ্যে ছিল—মামলায় আসামিদের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার, জড়িতদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার, তদন্ত শেষ করে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার এবং যারা আর শিক্ষার্থী নন, তাদের সনদ বাতিল করে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা।

পূজার ছুটির আগে শনিবার অফিস খোলাcabinet-meeting

সিসিটিভির ফুটেজ মুছে ফেলা ও হামলাকারীদের সমর্থন করার অভিযোগে হলের প্রভোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এছাড়া ঘটনার সময় উপস্থিত থেকেও নিষ্ক্রিয় থাকার অভিযোগে প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।

গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নাম উল্লেখ না করে মামলা করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ আন্দোলন শুরু করেন।

রাত ১০টা ২০ মিনিটে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন। এতে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রায় ৪৫ মিনিট ভেতরে আটকা থাকেন।

পরে রাত ১১টার দিকে আন্দোলনকারীদের একদল প্রতিনিধি প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য উপাচার্যের সম্মেলনকক্ষে যান।

গত রোববার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ায় এ আন্দোলন শুরু হয়। আহতদের মধ্যে চারজন সাংবাদিক ছিলেন। হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিষয়: শিক্ষার্থীরাবিহামলারাজশাহীসাংবাদিক
Advertisement
সর্বশেষ
  • ১

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ২

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৩

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৪

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ৫

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

সম্পর্কিত
  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।