Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মার্কিন হামলায় আইএস নেতা বিলাল নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৭: ৪২
মার্কিন হামলায় আইএস নেতা বিলাল নিহত

আফ্রিকায় এক সাঁড়াশি অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা (সেকেন্ড-ইন-কমান্ড) আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ‘সফল’ অভিযানের কথা প্রথম প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “আমার নির্দেশনায়, আমেরিকার সাহসী সেনা এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি অভিযানের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে চিরতরে নির্মূল করেছে। আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন, তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন, কিন্তু তিনি জানতেন না যে আমাদের গোয়েন্দা সূত্রগুলো তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল।”

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই অভিযানকে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর সহযোগিতার একটি অনন্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির বোরনো রাজ্যের মেতেলে এলাকায় মার্কিন আফ্রিকা কমান্ডের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই নিখুঁত অভিযানটি চালানো হয়। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে কোনো বাহিনীর কোনো সদস্য বা সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়:
হামলা
সোশ্যাল মিডিয়া
নাইজেরিয়া
মার্কিন প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট
সামাজিক যোগাযোগমাধ্যম
আইএস
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।