Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পাম্পে তেল নেওয়ার সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২: ২৮
পাম্পে তেল নেওয়ার সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় তেল নেওয়ার সময় শর্ট সার্কিটে একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

দগ্ধরা হলেন— রাজিব (৩৫), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০) ও রিয়াদ (৪০)।

আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে বাজিতপুরের সরার চর এলাকার একটি পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধ চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লরিতে তেল নেওয়ার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে পাম্পে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা চারজন দগ্ধ হন।

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, রাজিবের শরীরের প্রায় ৮০ শতাংশ, হারুনের ৬০ শতাংশ, রহমত উল্লাহর ১৫ শতাংশ এবং রিয়াদের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ হওয়ায় রাজিব ও হারুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শাওন বিন রহমান আরও জানান, প্রয়োজনে তাদেরকেও আইসিইউতে স্থানান্তর করা হতে পারে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়েছে।

বিষয়:
অগ্নিকাণ্ড
রাজধানী
আগুন
ঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    মেটলাইফের বীমা সুবিধা পাবেন উল্কাসেমির কর্মীরা

  • ২

    ৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?

  • ৩

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

  • ৪

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

  • ৫

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

সম্পর্কিত
  • সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?

    অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

  • তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ

    বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

  • এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ

    সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।