Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

চ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৩
৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি
ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই বছর না হলেও নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আরও দুই ফরম্যাটের ছয় দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের সবশেষ সভায়।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (২০ সেপ্টেম্বর) বোর্ড সভা শেষে বিসিবি জানিয়েছে, প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টিকে একটি কাঠামোর আওতায় এনে বছরজুড়ে তিনটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

প্রস্তাবিত কাঠামোতে ছয়টি দলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব তিন বছরের জন্য মালিকদের কাছে দেওয়া হবে। আর মালিকানার অংশ হতে পারবে দেশের প্রতিষ্ঠিত, সুনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।

এখনো কোনো দলের ফ্র্যাঞ্চাইজি মালিক নিশ্চিত না হলেও বিসিবি জানিয়েছে, আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি প্রতিযোগিতা দিয়ে শুরু হবে নতুন কাঠামোর এই প্রতিযোগিতা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হলেও চলতি বছর টুর্নামেন্টটি স্থগিত করেছে বিসিবি।

আসিফ নজরুলের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের Asif Nazrul

বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র চরচাকে জানিয়েছে, এরই মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। বিপিএলে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক ফরচুন গ্রুপের একটি দল নেওয়া প্রায় নিশ্চিত হওয়ার পথে।

এছাড়া বোর্ড সভায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে আন্তর্জাতিক মানের এবং আইএএএফ অনুমোদিত অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন দেওয়া হয়েছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন করে ড্রেসিংরুম নির্মাণের। বর্তমান ড্রেসিংরুমগুলো আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্ধারিত রেখে ঘরোয়া টুর্নামেন্ট, প্রস্তুতি ম্যাচ ও অন্যান্য ক্রিকেটীয় কার্যক্রম নির্বিঘ্নে আয়োজনের জন্য দুটি নতুন ড্রেসিংরুম ব্যবহার করা হবে।

এছাড়া সভায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার কাজ সংক্রান্ত পরামর্শক নিয়োগের অনুমোদনও দিয়েছে বোর্ড।

বিষয়: বিসিবিবাংলাদেশ ক্রিকেট
সর্বশেষ
  • ১

    ‎ফের বাড়ল তেলের দাম, চাপে সাধারণ মানুষ

  • ২

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

  • ৩

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

  • ৪

    ৩ ফরম্যাটে ৬ দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আনছে বিসিবি

  • ৫

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

সম্পর্কিত
  • বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    বিশ্ব বাজারে কমল তেলের দাম, বাড়ল বাংলাদেশে

    ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার মধ্যেও যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে, তখন তার উল্টো চিত্র বাংলাদেশে। বেড়েছে তেলের দাম।

  • আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁ বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত

    রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।