Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: ইউপিএল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: ইউপিএল
অসমাপ্ত আত্মজীবনী। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনার পর বিবৃতি দিয়েছে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

Advertisement

ইউপিএল বলেছে, এই বইটি নিষিদ্ধ নয়। আইনগত প্রক্রিয়া ছাড়া কোনো বইয়ের প্রকাশনা বা বিক্রি বন্ধ করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে ইউপিএল জানায়, গত সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাংলাবাজার শোরুমে কিছু ব্যক্তি এসে আক্রমণাত্মক আচরণ শুরু করে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’কে নিষিদ্ধ বই দাবি করে বিক্রি বন্ধের নির্দেশ দেয় এবং শোরুমের শাটার নামিয়ে দেয়। একপর্যায়ে তারা ইউপিএল-এর দুজন বিক্রয়কর্মীকে তীব্র হয়রানি করে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বিবৃতিতে ইউপিএল স্পষ্ট জানায়, ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া কোনো বইকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না এবং এ ধরনের কোনো নির্দেশনা সরকার বা আদালতের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদি কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনানুযায়ী বইটি নিষিদ্ধ করে, তবেই ইউপিএল প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। এর আগে কোনো অবৈধ চাপের কাছে নতি স্বীকার করে বই সরিয়ে নেওয়া হবে না।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘ প্রকাশনা অভিজ্ঞতার কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, ইউপিএল সব সরকারের আমলেই রাজনৈতিক ও প্রশাসনিক চাপের সম্মুখীন হয়েছে। বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ক্ষমা চাইতে বলা, মওদুদ আহমেদের গ্রন্থাবলি কিংবা অধ্যাপক আসিফ নজরুলের গঙ্গা চুক্তি বিষয়ক বই প্রকাশের ক্ষেত্রেও নানান বাধা এসেছে। একইভাবে সম্প্রতি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রচিত জামায়াতে ইসলামীর ইতিহাস বিষয়ক গ্রন্থটিও পেশাদারত্ব ও বিশেষজ্ঞ পর্যালোচকদের মতামতের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে।

ইউপিএল আরও উল্লেখ করেছে, কোনো ফৌজদারি অপরাধের উসকানি নেই—এমন বইয়ের প্রকাশনা ও বিপণনে বাধা দেওয়া জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিগত আমলেও ‘আদর্শ’ প্রকাশনীর বই বইমেলায় নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে ইউপিএল সোচ্চার ছিল এবং বর্তমান ঘটনাতেও তাদের অবস্থান একইভাবে দৃঢ় ও অবিচল থাকবে।

বিষয়: রাজনীতিশেখ মুজিবুর রহমানবই
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী