Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯০০, নিখোঁজ চার হাজারের বেশি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩: ৪৪
নেপালে বন্যা: নিহত ছাড়াল ৯০০, নিখোঁজ চার হাজারের বেশি
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পর জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এখনো ৪ হাজার ২৪৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত কয়েকটি জেলা থেকে ৯০৩টি মরদেহ ও মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে চিতওয়ানে সর্বোচ্চ ২৭২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্ব নাওয়ালপারাসি থেকে ২০৭টি এবং পশ্চিম নাওয়ালপারাসি থেকে ১৫১টি মরদেহ উদ্ধার হয়েছে। নুয়াকোটে ৯৫টি, গোর্খায় ৬২টি, ধাধলিংয়ে ৫৫টি, তানাহুনে ৩৭টি এবং রাসুয়ায় ২৪টি মরদেহ পাওয়া গেছে। বন্যার পানিতে মানুষ ও ধ্বংসাবশেষ ভেসে যাওয়ায় নদীর স্রোতের অনেক দূরের এলাকাতেও এখনো মরদেহ উদ্ধার হচ্ছে বলে জানিয়েছে এনডিআরআরএমএ।

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪nepal flood 2026

নেপাল সরকার জানিয়েছে, নিখোঁজ মানুষের সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে। নুয়াকোটে ১ হাজার ৫৫৮ জন এবং রাসুয়ায় ৮৬৫ জনের মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। এছাড়া একটি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত ৯৩৩ জন, ৫৯২ জন বিদেশি নাগরিক এবং বিদেশি পর্যটকদের সঙ্গে থাকা ১২৭ জন নেপালিও নিখোঁজ রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

এনডিআরআরএমএয়ের তথ্য অনুযায়ী, মাকওয়ানপুরে ৬৫ জন, লাংটাং জাতীয় উদ্যানে ৩ জন, অভিবাসন কার্যালয়ে ৩ জন, কোয়ারেন্টিন কার্যালয়ে ৩ জন এবং শুল্ক কার্যালয়ে ১৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৮৩ জন নিরাপত্তাকর্মীরও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন, নেপাল পুলিশের ২৫ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন রয়েছেন।

এদিকে, কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নিহতদের সংখ্যা বেশি হওয়ায় পরিচয় শনাক্ত করতে কর্তৃপক্ষকে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। পরিচয় শনাক্ত ও সংরক্ষণের জন্য অজ্ঞাত মরদেহগুলো বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়: নেপালবন্যাপ্রাকৃতিক দুর্যোগনিহতনিখোঁজসরকার
সর্বশেষ
  • ১

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ২

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৩

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

  • ৪

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

  • ৫

    গাজী নজরুলকে কি দলে ফেরাবে জামায়াত?

সম্পর্কিত
  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।

  • পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।

  • রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা চড়বেন হয়তো।