
এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
চরচা প্রতিবেদক

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আজ ডনের পক্ষে তার আইনজীবী সফিউল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
গত ৯ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২২ জুন সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা একটি অফিস আদেশ জারি করেন। ওই আদেশের অনুলিপি সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নথিভুক্ত করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।
ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
ডন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- সালমান শাহর স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

এবার চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের বন্দর জোনের সার্জেন্ট মো. মুজাহিদকে আদেশ ‘অমান্য’ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

সাজেকে সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রাঙামাটির সাজেকে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। আজ বুধবার বাঘাইছড়ি উপজেলার দাঁড়িপাড়া স্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।