চরচা প্রতিবেদক

হামের মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। শহীদ মিলন মিলনায়তনের পাশে স্থাপিত এই অস্থায়ী হাসপাতালটি এ সপ্তাহেই উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ কাজ চলছে। এখানে এসি ও নন-এসি দুই ধরনের বেডের ব্যবস্থা রাখা হয়েছে।
আসাদুজ্জামান আরও বলেন, সেনাবাহিনী শুধু অবকাঠামো নির্মাণের কাজ করছে, আর চিকিৎসা সেবা দেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই ফিল্ড হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।
এই পরিচালক জানান, হাসপাতালটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পেলেই সেবা কার্যক্রম চালু করা হবে।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র