অনেকেরই চা পান করার সময় ধূমপান করার অভ্যাস আছে। এই সংমিশ্রণ আপনার মানসিক চাপ এবং ক্লান্তি কমালেও, এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
গত বছর চিকিৎসা বিষয়ক সাময়িকী 'অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন'-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, গরম চা খাদ্যনালীর কোষগুলোকে ক্ষতি করতে পারে এবং চায়ের পাশাপাশি ধূমপান এই ঝুঁকি দ্বিগুণ করে। সময়ের সাথে সাথে, এই অভ্যাসটি ক্যানসারের কারণ হতে পারে।
এছাড়াও চায়ের সঙ্গে ধূমপান করলে আরও নানা ধরনের রোগ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলুন জেনে নিই, চায়ের সঙ্গে ধূমপানে কী কী রোগ হওয়ার ঝুঁকি থাকে।
- হৃদরোগের ঝুঁকি বাড়ায়
- খাদ্যনালীর ক্যানসার
- গলার ক্যানসার
- ফুসফুসের ক্যানসার
- নপুংসকতা এবং বন্ধ্যাত্বের ঝুঁকি
- পেটের ঘা
- হাত ও পায়ে ঘা
- স্মৃতিশক্তি হ্রাস
- মস্তিষ্ক এবং হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
তথ্যসূত্র: নিউজ১৮