
অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
চরচা ডেস্ক

এনসিসি ব্যাংক পিএলসি এবং টেকনিক্যাল অ্যাপারেল প্রস্তুতকারক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষায়িত পেরোল ব্যাংকিং অ্যাকাউন্টের পাশাপাশি রিটেইল লোন, প্রিমিয়াম কার্ড এবং অগ্রাধিকারমূলক গ্রাহকসেবার সুবিধা পাবেন।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংকটি ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তারেক সরকার।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, কর্পোরেট ব্যাংকিংয়ের এসইভিপি এবং ক্লাস্টার হেড-৩ মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি এবং অপারেশনস অ্যান্ড প্রসেস রিইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার, কর্পোরেট ব্যাংকিংয়ের ক্লাস্টার-৩-এর ইউনিট হেড মীর তাজিমুল আরেফিন, ধানমন্ডি শাখার বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ প্রধান মো. কামরুল হাসান দোলন, পেরোল ব্যাংকিং বিভাগের প্রধান এনায়েত আল মামুন এবং কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লিমন দেবনাথ।
অন্যদিকে, টেক্সপ্রো ইকো অ্যাপারেল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) মো. ফরহাদ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও টেক্সটাইল রপ্তানি খাতে উন্নত ও মূল্যভিত্তিক কর্পোরেট আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি পেরোল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং দীর্ঘস্থায়ী কর্পোরেট সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে এনসিসি ব্যাংকের।

অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তা