Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২০: ৩১
সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার অফিসার্স ক্লাবে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

Advertisement

শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের প্রবণতা তৈরি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এতে দেশের ৩৫টি বাণিজ্যিক ব্যাংক অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় জানান, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে ছাত্রজীবন থেকেই অর্থনীতি এবং অর্থনীতির চালিকাশক্তি ব্যাংকিং সম্বন্ধে ধারণা থাকা আবশ্যক।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা জানান, শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণ সহজ করতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা চালু করেছে। প্রয়োজনীয় নীতিমালা জারির মাধ্যমে বিনামূল্যে এই সেবা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই বর্তমানে এই সেবা দিচ্ছে। সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে দেশে স্কুল ব্যাংকিং হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৩ হাজারে, যেখানে শিক্ষার্থীদের মোট আমানতের পরিমাণ ২ হাজার ৯১০ কোটি টাকা।

Advertisement
Advertisement
Advertisement

অনলাইন বক্তব্যে এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “ব্যাংকিং প্রযুক্তি এখন হাতের মুঠোয়। শিক্ষার্থীরা ঘরে বসেই ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারছে।”

এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান

অন্যান্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস এবং সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিষয়: বিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।