Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৮: ০২
আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন
ছবি: সংগৃহীত

আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম; অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতে আইএফআইসি'র ৫০ বছরের পথচলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই অর্জনকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে ব্যাংকিং খাতের প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বদলেছে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা।

Advertisement
Advertisement
Advertisement

এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও আধুনিক ব্যাংকিং সেবার ওপর আরও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের চলমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্যবদ্ধভাবে কাজ করলে অচিরেই আইএফআইসি ব্যাংক আরও শক্তিশালী ও স্থিতিশীল একটি ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “গ্রাহকদের অবিচল বিশ্বাস ও ভালোবাসাই আইএফআইসি'র পাঁচ দশকের পথচলার সবচেয়ে বড় অর্জন। পঞ্চাশ বছর শুধু সময়ের হিসাব নয়, এটি অসংখ্য মানুষের প্রত্যাশা, সম্পর্ক ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এক দীর্ঘ যাত্রার গল্প। এই পথচলার সার্থকতা মানুষের জীবনে ইতিবাচক অবদান রাখা এবং প্রজন্ম থেকে প্রজন্মে নির্ভরতার সম্পর্ক গড়ে তোলার মধ্যে। আমরা এমন এক আইএফআইসি রেখে যেতে চাই, যা আগামী পঞ্চাশ বছরেও মানুষের বিশ্বাস ও নির্ভরতার ঠিকানা হয়ে থাকবে"।

এছাড়া, বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো: এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো: মাহবুব কাশেম, এফসিএ এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো: গোলাম মোস্তফা। তাঁরা পৃথক বক্তব্যে ব্যাংকটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ব্যাংকটির অর্ধশতাব্দীর পথচলার এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করা হয়।

১৯৭৬ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করা আইএফআইসি দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত থেকে ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ সরকারের ৩২.৭৫ শতাংশ মালিকানাধীন ব্যাংকটি সারা দেশে ১,৪০০-এর বেশি শাখা ও উপশাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ২৫ লাখেরও বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করছে। একই সঙ্গে ৫৫ হাজার কোটি টাকারও বেশি আমানত নিয়ে দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আধুনিক, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে আইএফআইসি ব্যাংক।

বিষয়: আইএফআইসিবিজ্ঞপ্তিব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ২

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৩

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৪

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

  • ৫

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।