
অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।
চরচা ডেস্ক

শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে ছেড়েছে ওয়ালটন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে পণ্যগুলো উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচার সমৃদ্ধ ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল। এ ছাড়াও, ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে, রেট্রো ক্ল্যাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলিও এনেছে ওয়ালটন। পাশাপাশি এই শীতে ঘর গরম রাখতে ওয়ালটন এনেছে কম্বো মডেলের রুম হিটার। এতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটিরও সুবিধা রয়েছে।
ওয়ালটনের ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি আইওটি বেজড নতুন এই স্মার্ট গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের অ্যাপের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে পরিচালনা করা যাবে। এ ছাড়া, ওয়ালটনের নতুন মডেলের গিজারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।

অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে সিটি ব্যাংকের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে ব্যাংকটি।

প্রাইম ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে ‘নেভিগেটিং রিস্ক, সিকিউরিং ভ্যালু’ প্রতিপাদ্যে সম্মেলনের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট অনুষ্ঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগের নতুন সুযোগ অন্বেষণ ও মার্কেট রিস্ক মোকাবেলার কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে এই আয়োজনে শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তা