Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চুক্তি সই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৩৩
এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে চুক্তি সই

গ্রাহক সুরক্ষা জোরদার ও ব্যাংকিং সেবার মানোন্নয়নে কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (ওএফএসএস) এবং তাদের স্থানীয় অংশীদার ডাটা এজ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনআরবি ব্যাংক।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের কোর ব্যাংকিং প্ল্যাটফর্মকে ওরাকল ফ্লেক্সকিউব ইউবিএস ১৪ দশমিক ৮ সংস্করণে উন্নীত করা হবে। বাংলাদেশে এই সংস্করণ চালু করা প্রথম ব্যাংক হিসেবে এটি এনআরবি ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

Advertisement
Advertisement
Advertisement
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে’ অনুষ্ঠিতpr

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন হাওলাদার, আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদা। এছাড়া ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান, চিফ বিজনেস অফিসার অসীম তালুকদার এবং ওএফএসএসের প্রতিনিধি কে রাজেশ কুমার, সওজাতো জাইন ও সতীশ কৃষ্ণমূর্তি উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আপগ্রেড করা প্ল্যাটফর্মটি গ্রাহকসেবা উন্নত করার পাশাপাশি অপারেশনাল দক্ষতা বাড়াবে এবং আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সঙ্গে আরও সমন্বয় নিশ্চিত করবে। এর মাধ্যমে এনআরবি ব্যাংকের ডিজিটাল সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তারেক রিয়াজ খান বলেন, “এই উদ্যোগটি ডিজিটাল রূপান্তরের প্রতি এনআরবি ব্যাংকের অঙ্গীকার এবং আমাদের সম্মানিত গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন।”

ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী বলেন, “আমরা এই প্রকল্পের সফল ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আত্মবিশ্বাসী যে এটি এনআরবি ব্যাংক ও এর গ্রাহকদের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে।”

বিষয়: ব্যাংকডিজিটাল সেবাচুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

  • ২

    এসআরবির অভিযানে শ্রমিকের মৃত্যু: গুলি করা ‘দুর্বৃত্ত’ আসলে কারা?

  • ৩

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ৪

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

  • ৫

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

সম্পর্কিত
  • ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

    গ্রাহককে ব্যক্তিকেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে দিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ‘ওমনিচ্যানেল’ ব্যাংকিং চালু করেছে ব্র্যাক ব্যাংক। আজ রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এই সেবার উদ্বোধন করা হয়।

  • স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

    এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।

  • বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন

    বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন

    রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন