Advertisement

বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার অর্থায়ন স্কিমে যুক্ত হলো এসবিএসি ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার অর্থায়ন স্কিমে যুক্ত হলো এসবিএসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাতের ক্লাস্টার অর্থায়ন স্কিমের আওতায় তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এ চুক্তি হয়।

এসবিএসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

Advertisement