
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
চরচা ডেস্ক

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার কর্মশালাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ‘প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট কমিটি’ এর সদস্যদের জন্য এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। তিনি উচ্চশিক্ষায় গুণমান নিশ্চিতকরণ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশনের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।
বিষয়টি নিয়ে মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সঠিক নথিপত্র এবং প্রমাণের যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।”
কর্মশালাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাক্রেডিটেশন অর্জনে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার একটি অংশ।
আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, পিএইচডি এবং উপ-উপাচার্য মো. মোফাজ্জল হোসেন। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং শিক্ষার মান ক্রমাগত উন্নয়নের প্রতি সাউথইস্ট ইউনিভার্সিটির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।