
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
বৃহস্পতিবার ফেনীতে এনসিসি ব্যাংকের পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ‘ইসলামিক ব্যাংকিং শাখা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে এই শাখাটির উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক সৈয়দ আসিফ নিজামুদ্দিন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান; ইভিপি ও ইসলামিক ব্যাংকিং প্রধান আবুল কাশেম মো. সফিউল্লাহ; এসভিপি ও এসএমই প্রধান শরীফ মোহাম্মদ মহসিন; এসভিপি ও আঞ্চলিক প্রধান (দক্ষিণ-পূর্ব অঞ্চল) মোহাম্মদ নুরুল হক; ভিপি ও ব্রাঞ্চ সাপোর্ট প্রধান খালেদ আফজাল রহিমসহ পার্শ্ববর্তী শাখা ও ব্যবসায়িক প্রধানগণ, বিশিষ্ট ব্যবসায়ী, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “গত ৩২ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। আমরা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে উন্নত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।”
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইসলামিক ব্যাংকিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে এনসিসি ব্যাংক ইতোমধ্যেই শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে, যা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছে।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা এবং উজ্জ্বল সম্ভাবনা বিবেচনা করে এনসিসি ব্যাংক দেশব্যাপী শরীয়াহ ভিত্তিক সেবা চালু করেছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকটি ইতোমধ্যে ঢাকার গুলশান এবং চট্টগ্রামের মুরাদপুরে দুটি পূর্ণাঙ্গ ইসলামিক শাখা এবং দেশজুড়ে ৩২টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং উইন্ডো’ চালু করেছে।
নবউদ্বোধিত ফেনী শাখাটি এই সম্প্রসারণেরই অংশ এবং ভবিষ্যতে আরও ইসলামিক উইন্ডো ও পূর্ণাঙ্গ শাখা চালুর পরিকল্পনা রয়েছে। এই শাখার মাধ্যমে এসএমই, কৃষি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব খাতের গ্রাহকরা পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক সেবা গ্রহণ করতে পারবেন।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।