
নাভানা ফার্মাসিউটিক্যালসের এজিএম ২০ ডিসেম্বর
আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যাংক পিএলসি এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (এসজিসি)-এর মধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এসইভিপি এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাশিউল হোসেন।
চুক্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি দিতে পারবেন ঢাকা ব্যাংকের যেকোনো শাখা, কলেজ প্রাঙ্গণে স্থাপিত কালেকশন বুথ অথবা ব্যাংকের মোবাইল অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও কার্ড পেমেন্টের মতো আধুনিক ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।
এ ব্যবস্থায় ফি লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত এবং ঝামেলাহীন। রিয়েল-টাইম পেমেন্ট আপডেট পাওয়ায় শিক্ষার্থী ও প্রশাসন উভয়ই তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কাকরাইল শাখার ম্যানেজার ও এসভিপি কামাল উদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোহাম্মদ সাইফুর রহমানসহ কলেজের শিক্ষকমণ্ডলী।

নাভানা ফার্মাসিউটিক্যালসের এজিএম ২০ ডিসেম্বর
আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা