ads

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ানে এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।

সম্মেলনে উপস্থাপিত তথ্যে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে এসবিএসি ব্যাংকের আমানত ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যা বিগত ছয় মাসে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা (১২ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬২৭ কোটি টাকা এবং পরিচালন মুনাফা অর্জিত হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান বলেন, "বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে। ব্যাংকে কোনো তারল্য সংকট সৃষ্টি হয়নি এবং গ্রাহকরা নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পেরেছেন। ব্যাংকের পর্ষদ সুশাসন, বিধি-বিধান পরিপালন ও আমানতকারীদের আমানতের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর বলেন, "এসবিএসি ব্যাংককে 'সবার ব্যাংক' হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টিতে কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান এফসিএমএ, একেএম দেলাওয়ার হুসেন এফসিএমএ, মেজর (অব.) ইমরুল আনোয়ার ।

সম্পর্কিত