ভারতে নিট (NEET-UG) প্রশ্নফাঁস ও পরীক্ষা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংবাদ মাধ্যম দ্য ইকোনোমিক টাইমস জানায়, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী এ বিষয়ে জানান।
রাহুল গান্ধী বলেন, “এই সরকারকে এবার সরানোর সময় এসেছে। শিক্ষার্থীদের অদম্য জেদই দেশের গণতন্ত্র, সংবিধান ও তাদের ভবিষ্যৎ রক্ষা করেছে।”
ছাত্রদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সমাজের অবহেলিত মানুষদেরও সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেন, “কৃষক, শ্রমিক, দরিদ্র যাদেরই এই সরকার দমন-পীড়ন করেছে, নিজেদের মর্যাদার স্বার্থে সাংবিধানিক পথে শক্ত হয়ে দাঁড়ানোটাই আসল সাহস। এই সরকারকে উপড়ে ফেলার সময় এসে গেছে। ভয় পাবেন না!”