Advertisement

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন

ইসলামী ব্যাংকের ইউনিয়নপে ইন্টারন্যাশনাল (ইউপিআই) ব্র্যান্ডের ‘খিদমাহ’ ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটি উদ্বোধন করা হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।

এতে বলা হয়েছে, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী গ্রাহকরা এ কার্ডের মাধ্যমে বিভিন্ন ফি পরিশোধ, কিউআর ও পিওএস মেশিনে কেনাকাটা এবং এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এ ছাড়া কার্ডটিতে এন্ডোর্সমেন্টের মাধ্যমে বিশ্বের প্রায় ১৮৩টি দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি ছিলেন ইউপিআই-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান চাই হুইমিং।

Advertisement

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। কার্ডটির সুযোগ-সুবিধা তুলে ধরেন ইউপিআই-এর কান্ট্রি ম্যানেজার মাসুদ রায়হান।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান এবং ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।