Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৪
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। ছবি: এনসিসি ব্যাংক

সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী চেরাগ আলী বাস স্ট্যান্ড সংলগ্ন সিরামিক মার্কেট ও সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে বাংলা কিউআর চালুর মাধ্যমে এ সেবার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে এনসিসি ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিষেবা চালু হওয়ায় ওই এলাকার ছোট ব্যবসায়ী, দোকানমালিক ও সাধারণ ক্রেতারা নগদ নির্ভরতা কমিয়ে শুধু কিউআর কোড স্ক্যান করেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। ফলে লেনদেন যেমন দ্রুত ও নিরাপদ হবে, তেমনি প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও সংরক্ষিত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসইভিপি (করপোরেট ব্যাংকিং) মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস এ. কে. এম. জাহিদুল আলম, এসভিপি ও আউটর্স্কাট ঢাকা অঞ্চলের প্রধান মো. জসিমউদ্দিন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি মো. সাজ্জাদুল ইসলাম, ভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল মো. আনিসুর রহমান মজুমদার, হেড অব রিটেইল বিজনেস ইউনিট, ডিএফএস বিজনেস অ্যান্ড বাংলা কিউআর এস. এম. তানভীর হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের এনসিসি উপশাখার উদ্বোধনPhotograph-NCC-Sub-Branch-Opening-at-Narayanganj

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করেই খুব সহজে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে মার্চেন্টরা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবেন। এতে নগদ টাকা বহন ও ব্যবহারের ঝুঁকি যেমন কমবে, তেমনই প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও নথিভুক্ত থাকবে।

এ প্রসঙ্গে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বাংলা কিউআর চালুর মাধ্যমে এনসিসি ব্যাংক দেশের ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও সুলভ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরা মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের মূলস্রোতে আনা আমাদের অন্যতম অগ্রাধিকার। বাংলা কিউআর এমন একটি আন্তঃব্যাংক পেমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহকরা নির্বিঘ্নে ও সুরক্ষিতভাবে লেনদেন করতে পারবেন এবং মার্চেন্টরাও একটি সাধারণ কিউআর ব্যবস্থার মাধ্যমে নানা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী মার্কেট ও সাভার নিউ মার্কেটে এই সেবা চালু আমাদের ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের ধারাবাহিকতারই প্রতিফলন। ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও খুচরা বাজারগুলোতেও এই সেবার আওতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিষয়: বাংলা কিউআরব্যাংকঅর্থনীতিটাকালেনদেন
সর্বশেষ
  • ১

    মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ২

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

  • ৩

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

  • ৪

    সরকারি চাকরিতে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি যুব ফ্রন্টের

  • ৫

    দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল

  • নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের এনসিসি উপশাখার উদ্বোধন

    নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের এনসিসি উপশাখার উদ্বোধন

    ওয়ান ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখার অধীনে নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বিবি রোডের নগর ভবনের এই উপশাখাটি ব্যাংকের ৫১তম উপশাখা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়ান ব্যাংক। উপশাখাটির উদ্বোধন করেন এনসিসি প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং ওয়ান

  • প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই দক্ষতার মূল্যায়ন প্রতিবেদন নিয়ে কর্মশালা

    প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই দক্ষতার মূল্যায়ন প্রতিবেদন নিয়ে কর্মশালা

    কর্মশালায় উপস্থাপিত আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক শীর্ষক গবেষণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির শিক্ষণগত ব্যবহার, নৈতিক ও দায়িত্বশীল এআই প্রয়োগ এবং পেশাগত অনুশীলনের বিভিন্ন দক্ষতা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।