Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৭
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাব
বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান উদ্ভাবক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন। ছবি: বিইউবিটি

রাজধানীর নভোথিয়েটারে শুরু হয়েছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। এতে অংশ নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইনোভেশন হাব।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিভার্সিটির উদ্ভাবনী সক্ষমতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে দেশের বৃহত্তর উদ্ভাবন ইকোসিস্টেমের সামনে তুলে ধরতেই এই ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাবের অংশগ্রহণ।

Advertisement
Advertisement
Advertisement

ফেয়ারে কমিউনিকেশন, কৃষি, বায়োমেডিকেল, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের মোট নয়টি প্রকল্প প্রদর্শন করছে বিইউবিটি ইনোভেশন হাব। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণাভিত্তিক সমস্যা সমাধান এবং প্রযুক্তিকে বাস্তব জীবনের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা তুলে ধরা হচ্ছে।

বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং নতুন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন তৈরির অন্যতম প্রধান কেন্দ্র। সেই জায়গা থেকে বিইউবিটি ইনোভেশন হাবের এই অংশগ্রহণ শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে বাস্তব প্রয়োগের দিকে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পগুলোকে শুধু একাডেমিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর পরিসরে উপস্থাপন করা। একটি ধারণা কীভাবে গবেষণার মাধ্যমে বাস্তব সমাধানে রূপ নিতে পারে এবং পরবর্তী সময়ে কীভাবে তা বাজারমুখী উদ্যোগে পরিণত হতে পারে, সেই সম্ভাবনাও এ ধরনের আয়োজনের মাধ্যমে সামনে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় দেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ, শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়েছেন। ইনোভেশন ফেয়ারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও উদ্ভাবকদের অংশগ্রহণে প্রদর্শিত হচ্ছে ১৫০টিরও বেশি উদ্ভাবনী উদ্যোগ। পাশাপাশি রয়েছে ৫০ জনেরও বেশি শিল্প বিশেষজ্ঞ, ১৫টিরও বেশি সেশন ও সংলাপ এবং দেশের ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ।

বিষয়: বিশ্ববিদ্যালয়উদ্ভাবন
সর্বশেষ
  • ১

    ‘পদত্যাগী’ শিক্ষকদের পদ ও মর্যাদা ফিরিয়ে দিন

  • ২

    হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

  • ৩

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাব

  • ৪

    শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজমিস্ত্রি আটক

  • ৫

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

সম্পর্কিত
  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

    প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬- এ ‘মানহানি’, ‘হেয়প্রতিপন্ন করা’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘অপতথ্য’ সংক্রান্ত অপরাধসমূহ এবং অনলাইন তথ্য-উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষেত্রে সরকারের ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাবে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট।

  • স্যামসাংয়ের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং শাহরিয়ার

    স্যামসাংয়ের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং শাহরিয়ার

    মোহাম্মদ শাহরিয়ার নতুন দায়িত্বে পণ্যের সম্পূর্ণ লাইফ সাইকেল ব্যবস্থাপনা, গো-টু-মার্কেট (জিটিএম) কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে দেশের মোবাইল ডিভাইস বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করবেন।

  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

  • পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    পেপসিকো কর্মীদের বিমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

    বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।