উদ্ভাবন

মৃত্যুর মুখ থেকে ফেরা সেই শিশু এবং এক সাহসী বিজ্ঞানীর বাজি!
১৮৮৫ সাল। চারিদিকে জলাতঙ্কের আতঙ্ক। একটি ৯ বছরের শিশুর শরীরে বিষ ছড়িয়ে পড়ছে। আর তার সামনে দাঁড়িয়ে এক বিজ্ঞানী,যার কাছে ওষুধ আছে কিন্তু প্রয়োগের অনুমতি নেই!

যেদিন প্রথম পর্দায় ভেসে ওঠে মানুষের মুখ!
১৯৩২ সালে, যখন রেডিও কর্পোরেশন অফ আমেরিকা (RCA) সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন প্রদর্শন করে তখন থেকেই টেলিভিশন প্রযুক্তির বিবর্তন নতুন গতি পায়।

ভূমিকম্পের আগাম সতর্কীকরণ যন্ত্র উদ্ভাবনের দাবি
বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের এই ক্ষতি কমাতে এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকম্পের আগাম সতর্কীকরণ যন্ত্র উদ্ভাবনের দাবি তরুণ উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লার। ‘ভুবন আর্থকোয়েক ডিটেক্টর’ যন্ত্রটি ইন্টারনেটের সংযোগ ছাড়াই কাজ করবে।

কাগজ থেকে গাছ হয় যেভাবে
এমন কাগজ উদ্ভাবন করেছেন তড়িৎ প্রকৌশলী মাহবুব সুমন। তার প্রতিষ্ঠানের নাম ‘শালবৃক্ষ’। নিজের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড বানাতে গিয়ে তার প্রথম পরিবেশবান্ধব কাগজ তৈরির চিন্তা আসে। তার দাবি, একটি বিশেষ কাগজ মাটির সংস্পর্শে এলে তার মধ্যে থাকা বীজ থেকে একাধিক গাছ জন্ম নেয়।

বিশ্বের সবচেয়ে ছোট বিয়ারের বোতল, নেই অ্যালকোহল
আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট বিয়ার বোতলটি দেখতে কেমন? কার্লসবার্গ (Carlsberg) তৈরি করেছে মাত্র ১২ মিলিমিটার উচ্চতার এই অদ্ভুত বোতলটি। এটি একটি চালের দানার সমান এবং এতে ধরে মাত্র এক ফোঁটা (০.০০৫ সেন্টিলিটার) বিয়ার! কিন্তু কেন এত কষ্ট করে এত ছোট বোতল বানানো হলো?

ভেসে থাকবে, ভেসে যাবে না যে বাড়ি
ঢাকার উত্তরখান এলাকায় তৈরি করা হয়েছে এমন এক বাড়ি যা বন্যা হলে ভেসে থাকবে, খাদ্যও উৎপাদন করবে। এমন একটি বাড়ি করতে আকার ভেদে খরচ হবে ৫ থেকে ২৫ লাখ টাকা।

সাত টাকায় ‘পাথরের চেয়ে মজবুত’ ইট
ঢাকার উত্তরখান এলাকায় এমন এক ইট দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, যা পাথরের চেয়েও মজবুত, বলছেন এর উদ্ভাবক গবেষক অধ্যাপক ড. নন্দন মুখার্জী।

বিয়ারিং প্যাডের দুর্ঘটনা এড়াতে ড্যাফোডিল শিক্ষার্থীর উদ্ভাবন
‘মেট্রোরেল বিয়ারিং প্যাড সেফটি মনিটরিং সিস্টেম’ নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস) বিভাগের শিক্ষার্থী ইরান সরদারের এই উদ্ভাবনকে গর্বের বলছেন তার শিক্ষকরা।

কৃষি উৎপাদন বাড়াতে চায় ‘অ্যাগ্রো ডক্টর’
কৃষি সমস্যার সমাধানে একাধিক রোবট উদ্ভাবন করেছে ‘অ্যাগ্রো ডক্টর’ টিম। তরুণদের হাতের গড়া এই প্রতিষ্ঠান বৃক্ষ, ফসল ও মাটির নানা সমস্যা শনাক্ত করতে অ্যাপ ও সার্কিট তৈরি করেছে। রিয়েলটাইম ডাটা ব্যবহার করে তারা কৃষি উৎপাদন বৃদ্ধির কাজ করে যাচ্ছে।

পেট্রোল–ডিজেলের বিকল্প কি লিকুইড এয়ার এনার্জি স্টোরেজ?
লায়েস-এর একটি বড় সুবিধা হলো কম খরচ। প্রতি মেগাওয়াট-ঘণ্টা সঞ্চিত শক্তির জন্য এর ‘লেভেলাইজড কস্ট অফ স্টোরেজ’ প্রায় ৪৫ ডলার, যেখানে পাম্পড হাইড্রোর জন্য এটি ১২০ ডলার এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য ১৭৫ ডলার।

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

কোয়ান্টাম কম্পিউটার কী
কোয়ান্টাম কম্পিউটার দেখতে সাধারণ কম্পিউটারের মতো নয়। অনেক ধাতব সিলিন্ডার ও প্যাঁচানো তারে তৈরি কিম্ভূতকিমাকার এই যন্ত্রটি। কোয়ান্টাম মেকানিকসের জটিল সমীকরণ কাজে লাগিয়ে গাণিতিক সব সমস্যার সমাধান করবে এটি।

সাত টাকায় ‘পাথরের চেয়ে মজবুত’ ইট! দুই প্রশ্নের উত্তর
ঢাকার উত্তরখান এলাকায় তৈরি করা হয়েছে এমন এক বাড়ি যা বন্যা হলে ভেসে থাকবে, খাদ্যও উৎপাদন করবে। এই বাড়ি নির্মাণে ব্যবহৃত ইট সাধারণ ইটের চেয়ে বহু গুণ বেশি মজবুত ও সাশ্রয়ী। এ নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছিল চরচা। তখন থেকেই দর্শক নানা প্রশ্ন করা শুরু করেন।

AI-এর বিশ্ব: কারা হবে ভবিষ্যতের নিয়ন্ত্রক?
ভবিষ্যতের প্রযুক্তি কেমন হবে, তা নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। গাড়ি আকাশে উড়বে, রোবট চিকিৎসা করবে, ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে যাবে ভোক্তার কাছে–না জানি আরও কত কিছু হবে! তবে একটি বিষয় নিশ্চিত – কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সেই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি।



