
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি এবং গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং জিইউকে-এর প্রধান নির্বাহী এম. আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এনসিসি ব্যাংক তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘দ্য অ্যাডাপ্টিভ ইকো চর প্রজেক্ট: এ ব্লুপ্রিন্ট ফর থ্রাইভিং ডায়নামিক ল্যান্ডস্কেপস’ শীর্ষক দুই বছর মেয়াদী এই প্রকল্পে অর্থায়ন করবে।
প্রকল্পে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
পাশাপাশি দুর্যোগের আগাম সতর্কবার্তা, ডিজিটাল সেবা এবং প্রশিক্ষণের জন্য সৌরশক্তি চালিত কেন্দ্র স্থাপন করা হবে। টেলিমেডিসিন ভিত্তিক স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এই প্রকল্পে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে কাল্টিভেরা লিমিটেড এবং গবেষণা ও মূল্যায়ন অংশীদার হিসেবে কাজ করবে দাহুক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খুরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।