
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবির কর্পোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই চুক্তির আওতায় রানার মোটরস পিএলসি দেশব্যাপী তাদের ডিস্ট্রিবিউটর ও বিক্রয় সংগ্রহের কাজ পরিচালনার জন্য এমটিবি’র ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে। পাশাপাশি সব ধরনের পেমেন্ট ম্যানেজমেন্ট এবং ডিডিআই-এর মাধ্যমে অনলাইন কালেকশন পরিচালনার জন্য ব্যাংকটির ডিজিটাল পেমেন্ট সল্যুশন ‘এমটিবি ইব্যাংক’ ব্যবহৃত হবে।
স্থানীয় ব্যাংকিং খাতে প্রথমবারের মতো এমটিবি ই–ব্যাংক অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে সহজেই লেনদেন অনুমোদনের সুবিধা পাবেন গ্রাহকরা।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মোহাম্মদ ইসলাম (এফসিএ)।
অনুষ্ঠানে এমটিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্র্যানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান, এবং গ্রুপ কমিউনিকেশন বিভাগের প্রধান মো. রজার ইবনে আজাদ। অন্যদিকে রানার মোটরস পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব (এফসিএ) এবং আইটি প্রধান আহমেদ হোসেন।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।