
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
চরচা ডেস্ক

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘জেনেটিক অ্যান্ড ক্লিনিক্যাল ডাটা ম্যানেজমেন্ট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ‘হিট প্রজেক্ট’-এর উইন্ডো এক-এর আওতায় বাস্তবায়নাধীন একটি গবেষণা প্রকল্পের চতুর্থ কোয়ার্টারের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন গবেষণা-উত্সাহী শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপনার পর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের সাথে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পান।
আধুনিক স্বাস্থ্যসেবা ও বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডাটা ম্যানেজমেন্ট বা তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং এই বিষয়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই কর্মশালার প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন।
এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন হিট প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর ড. আসাদুজ্জামান, সাব-প্রজেক্ট ডিরেক্টর মো. আসাদুজ্জামান, এটিএফ সেক্রেটারিয়েট ড. হাসনাত এম. আলমগীর।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।