Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৭: ১১
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা দেশে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিশ্ব পরিবেশ দিবস ও সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয়, বিরল ও বিলুপ্তপ্রায়, ঔষধি, ফলজ, ফুলজ ও কাঠজাতীয় গাছ রোপণ করা হবে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই কর্মসূচির আওতায় লাগানো গাছগুলো আগামী ১০ বছরে প্রায় ৫০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে। ফলে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নেও প্রভাব পড়বে।

গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই হাজার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে ৩০টি বিরল ও বিলুপ্তপ্রায়, ৫৫টি ফুলজ, ৮টি ফলজ, ২০টি কাঠজাতীয় এবং ৮টি ঔষধি গাছ লাগানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উদ্যোগটির লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, দীর্ঘমেয়াদে পরিবেশগত ভারসাম্য রক্ষা নিশ্চিত করা।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে অব্যবহৃত স্থানগুলোকে সবুজ পরিবেশে রূপান্তর করতে চায় ব্র্যাক ব্যাংক।

কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, জামালপুর মেডিকেল কলেজ, খুলনা ডিস্ট্রিক্ট জেলসহ আরও অনেক প্রতিষ্ঠান।

বিষয়: ব্র্যাক ব্যাংকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়জলবায়ু পরিবর্তনপ্রতিষ্ঠাবার্ষিকীব্যাংকবিজ্ঞপ্তিগাছ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘দেশের অসংখ্য নাগরিক সৌদিতে কারাগারে আছেন’

  • ২

    শ্রেণিকক্ষে ফিরলেও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলবে

  • ৩

    মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: ডিজিএফআইয়ের দুজনসহ ৬ জন কারাগারে

  • ৪

    ‘অনেকেই ফেরত এসেছেন গর্ভবতী হয়ে, অনেকে এসেছেন বাচ্চা নিয়ে’

  • ৫

    জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ

সম্পর্কিত
  • জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ

    জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ

    গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে পিকেএসএফ বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট (আরএইচএল) প্রকল্পের আওতায় ইতিমধ্যেই উপকূলীয় সাতটি জেলায় সাড়ে তিন হাজারেরও বেশি জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে।

  • নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘তারা’

    নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘তারা’

    প্রতি বছর আয়োজিত তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা’ ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ততম সময়ে স্থানীয়ভাবে তৈরি পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে। মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনামূল্যের স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন।

  • ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

    ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

    সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।

  •  দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

    দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

    পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।