Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

বিকাশের মাধ্যমে দেওয়া যাবে ডিজিটাল করপোরেট কর-ভ্যাট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৩
বিকাশের মাধ্যমে দেওয়া যাবে ডিজিটাল করপোরেট কর-ভ্যাট

রাজস্ব ব্যবস্থাপনা পদ্ধতিকে ডিজিটাল করার চলমান উদ্যোগের অংশ হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’-এর মাধ্যমে বড় অংকের করপোরেট কর ও ভ্যাট পরিশোধের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Advertisement

এনবিআর ভবনে আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজস্ব প্রশাসনকে দ্রুত পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দিকে এগোতে হবে।

চেয়ারম্যান জানান, ইতোমধ্যে দুটি সফল রিয়েল-টাইম লেনদেন সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে বড় অঙ্কের অর্থ নিরাপদ ও দক্ষতার সঙ্গে ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ আমাদের ডিজিটালাইজেশন কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আমরা চাই সব ধরনের কর পরিশোধই ডিজিটাল হোক, কারণ ডিজিটাল লেনদেনে রিয়েল-টাইম নিষ্পত্তি, নির্ভুলতা, স্বচ্ছতা এবং ঝুঁকি হ্রাসসহ একাধিক সুবিধা রয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement

চেয়ারম্যান উল্লেখ করেন, ব্যক্তিগত করদাতারা দীর্ঘদিন ধরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা কার্ডের মাধ্যমে ছোট অঙ্কের কর পরিশোধ করে আসছেন। কিন্তু করপোরেট করের অঙ্ক অনেক বড়-কখনও ১০০ কোটি থেকে ৪০০ কোটি টাকা বা তারও বেশি। ডিজিটাল ওয়ালেট ও মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এ ধরনের অর্থপ্রদান বড় করদাতাদের জন্য সুবিধাজনক হবে এবং রাজস্ব পর্যবেক্ষণ আরও শক্তিশালী হবে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এই প্ল্যাটফর্মটি নগদ, রকেট, সেলফিন ও উপায়সহ সকল লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আরও অনেক অপারেটর বড় অংকের কর লেনদেনে সক্রিয় ভূমিকা রাখবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের কোনো আইনি বাধা নেই বলেও নিশ্চিত করেন তিনি।

ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে তিনি বলেন, নগদ অর্থের ব্যবহার থেকে সরে এলে বড় অঙ্কের টাকা বহনের সঙ্গে জড়িত চুরি, জালিয়াতি ও সহিংস অপরাধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যদি অর্থ বহন করার প্রয়োজনই না থাকে, তাহলে এসব ঝুঁকিও আর থাকবে না।

রহমান আরও বলেন, নগদ অর্থ ব্যবহারের একটা বড় অর্থনৈতিক খরচ রয়েছে। বাংলাদেশ প্রতিবছর টাকা ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় করে, যার বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হয়। ডিজিটালাইজেশনের মাধ্যমে নগদ লেনদেন কমানো গেলে এই ব্যয়ও হ্রাস পাবে।

এনবিআর চেয়ারম্যান ম্যানুয়াল চালান ও কাগজভিত্তিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ২০১৮ সালে সাত অঙ্কের অর্থনৈতিক কোড চালু করা হলেও এখনো কিছু রাজস্ব পুরোনো চার অঙ্কের কোড ব্যবহার করে জমা দেওয়া হচ্ছে, যা রিয়েল-টাইম রিপোর্টিং ব্যাহত করছে।

তিনি বলেন, “নতুন ব্যবস্থা চালুর আট বছর পরও পুরোনো কোড ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই।ভ্যাট ব্যবসায়ীদের ওপর চাপানো কর নয়, বরং ভোক্তাদের কাছ থেকে সরকারের পক্ষে সংগ্রহ করা হয়। ডিজিটালাইজেশন এ দায়িত্বকে আরও সহজ ও স্বচ্ছ করবে।”

তিনি জোর দিয়ে বলেন, ভ্যাট কোনো ব্যবসায়ীর ওপর আরোপিত কর নয়, এটি ভোক্তার কাছ থেকে সরকারের পক্ষে আদায় করা হয়। ব্যবসায়ীরা এখানে কর সংগ্রাহকের ভূমিকা পালন করেন, আর ডিজিটালাইজেশন এই দায়িত্বকে আরও সহজ ও স্বচ্ছ করবে।

কর পরিশোধে পে-অর্ডার ও ক্রসড চেক সম্পূর্ণভাবে বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক ডিজিটাল পেমেন্ট চ্যানেলের যুগে এসব মাধ্যম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

তিনি বলেন, রাজস্ব আহরণ পুরোপুরি ডিজিটাল হলে কর ফাঁকি কমবে, ভুয়া চালান নির্মূল হবে, সুশাসন জোরদার হবে এবং বাংলাদেশের কর-জিডিপি অনুপাত উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

তিনি আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা করদাতা ও রাষ্ট্র-উভয়ের জন্যই উপকারী একটি স্বচ্ছ, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে পারি।”

বিষয়: ট্যাক্সএনবিআরকরঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।