
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
কার্ডহোল্ডারদের জন্য বিশেষ লাইফস্টাইল ও হসপিটালিটি সুবিধা নিশ্চিত করতে ব্যাংক এশিয়া পিএলসি এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি সই হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ব্যাংক এশিয়া।
চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডধারীরা হোটেলের বুফে ডাইনিংয়ে ‘একটি কিনলে একটি ফ্রি' বা ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকটির সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা আ লা কার্ট ডাইনিং, হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রে ১০ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এরিয়া জেনারেল ম্যানেজার (আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া) ও ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ব্যাংক এশিয়া জানিয়েছে, এই পার্টনারশিপের মাধ্যমে কার্ডহোল্ডারদের জন্য আরও আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি তারা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের বিশ্বমানের আতিথেয়তা ও সেবাগুলো আরও সহজে উপভোগ করার সুযোগ পাবেন।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।